সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করলো ওমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হবে বলে ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সরকার। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে জানানো হয়েছে, এর আগের সন্ধ্যায় চাঁদের ক্ষীণ বাঁকা অংশ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।
দেশটির হিজরি মাসসমূহের চাঁদ দেখার প্রধান কমিটি জানিয়েছে, বুধবার ১৮ ফেব্রুয়ারি ইসলামি মাস শাবান পূর্ণ হবে এবং তার পরের দিন থেকে রমজান মাস গণনা শুরু হবে।

কমিটির সিদ্ধান্ত জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নেয়া হয়েছে। এতে দেখা গেছে, মঙ্গলবার শাবানের ২৯ তারিখে সুলতানাতের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময়ই চাঁদ অস্ত যাবে, ফলে ওই দিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখা সংক্রান্ত কমিটির নির্ধারিত ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই রমজান মাস গণনার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD