মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আজ সকাল ৯টা ৩৬ মিনিট নাগাদ বাবা তারেক রহমান ও মা জোবায়দা রহমানের সঙ্গে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি। ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি তার ভোট প্রদান করেন।
ভোট দিয়ে তিনি ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাবা ও মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। সবার আঙুলেই ছিল অমোচনীয় কালি। ক্যাপশনে তিনি লেখেন, ভোট দিয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD