রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

‘১৭ বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে দীর্ঘ ১৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত শতবর্ষী মজুর উদ্দিন। বয়সের ভার ও শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে নাতির কাঁধে ভর দিয়ে উপজেলার মসুয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

মজুর উদ্দিন উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের বাসিন্দা।

ভোট দিয়ে বেরিয়ে আসার পর মজুর উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘অনেক বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। নাগরিক হিসেবে এটা আমার অধিকার।’

মসুয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া নাতি বকুল মিয়ার কাঁধে ভর দিয়ে কেন্দ্রে পৌঁছান তিনি। তার এই দৃঢ়তা ও গণতান্ত্রিক চেতনা দেখে উপস্থিত ভোটারদের মাঝে অনুপ্রেরণা যোগায়।

এ সময় ভোটকেন্দ্রে উপস্থিত ভোটাররা বলেন, বৃদ্ধ বয়সেও ভোটের প্রতি মজুর উদ্দিনের আগ্রহ প্রমাণ করে—গণতন্ত্রের শক্তি মানুষের অংশগ্রহণেই নিহিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD