মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

আনসার সদস্যের কোলে চেপে প্রথম ভোট দিলেন প্রতিবন্ধী আনোয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

শারীরিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন। হাতে ভর দিয়ে চলাফেরা করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নওগাঁর মান্দা উপজেলার নুরুল্যাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতে ভর করে চলে আসেন তিনি।

সরেজমিনে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ আগে কেন্দ্রে প্রবেশের গেইটে বসে আছেন আনোয়ার হোসেন। ভোটগ্রহণের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে হাতে ভর দিয়ে এগিয়ে যেতে লাগলেন। আনসার সদস্য ফয়সাল এমন দৃশ্য দেখে এগিয়ে এলেন। তাকে কোলে তুলে নিয়ে ভোট কক্ষে গেলেন।

আনসার সদস্য ফয়সালের কোলে চেপে ভোট দানের সব কার্যক্রম শেষ করেন আনেয়ার। তাকে কোলে করে এগিয়ে দেন সীমানা গেইট পর্যন্ত।

প্রতিবন্ধী আনোয়ার বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম ভোট দিয়েছি। ভোট দিতে পেরে আমি আনন্দিত। আনসার সদস্য আমাকে সহযোগিতা করেছেন। তাকে ধন্যবাদ।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD