শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ত্রয়োদশ নির্বাচনে বিজয়ী ৭ নারী প্রার্থী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে এখন পর্যন্ত ২৫৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার রিপোর্ট অনুযায়ী, এবার নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনের বিশ্লেষণে দেখা গেছে, মোট ৩০০ আসনে প্রার্থীর সংখ্যা ২,১৭২ জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৮৫ জন, যা মোট প্রার্থীর প্রায় ৪ শতাংশ। দলের হয়ে প্রার্থী হয়েছেন ৬৬ জন নারী, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৯ জন, আর ১ জন হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি।
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম (ধানের শীষ) ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর (রিকশা) পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।

ঝালকাঠি-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা ৬৯ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।

সিলেট-২ আসনে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা) ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে ৭৯ হাজার ৩২১ ভোট ব্যবধানে জয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোটে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৩ আসনে বিএনপি নায়াব ইউসুফ আহমেদ জয় লাভ করেন।

নাটোর-১ আসনে বিএনপি ফারজানা শারমিন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

নারী প্রার্থীদের বিশ্লেষণ অনুযায়ী, ৬৪ জনই স্নাতক বা স্নাতকোত্তর, অর্থাৎ ৭৫ শতাংশ নারী উচ্চশিক্ষিত। বয়সভিত্তিক বিশ্লেষণে ২৫–৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। পেশাগতভাবে প্রায় ৬৭ শতাংশ নারী কর্মজীবী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD