বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

চট্টগ্রামে এক গ্রাম থেকে নির্বাচিত হলেন এক দলেরই তিন এমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই গ্রাম থেকেই বিজয়ী হয়েছেন তিনজন সংসদ সদস্য। তাও আবার তিনজনই একই দলের এমপি। তার মধ্যে দুজন আবার একই বাড়ির সন্তান। অবাক হচ্ছেন? এটা কিভাবে সম্ভব প্রশ্ন জ্বাগছে?

না অবাক হওয়া কিছু নেই। তারা তিনজন একই গ্রামের সন্তান হলেও একই আসন থেকে নির্বাচিত হননি। তারা নির্বাচিত হয়েছেন আলাদা আলাদা আসন থেকে। সেই তিনজন হলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান।

গহিরা গ্রামটির অবস্থান রাউজান উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৬ আসনে। এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়নে নির্বাচিত হয়েছেন রাউজান উপজেলার বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বিএনপির বহুল আলোচিত নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর এই আসন থেকে ইতোপূর্বে একাধিকবার নির্বাচিত হয়েছেন।

পাশের উপজেলা রাঙ্গুনিয়া নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন। এই আসন থেকে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী। পরিবারের পরিচয়ের বাইরে শেখ হাসিনার শসনামলে গুম ফেরত হিসেবে বেশ আলোচিত হুম্মাম কাদের চৌধুরী। দীর্ঘ সাত মাস গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল তাকে। আয়নাঘর ফেরত হুম্মাম কাদের চৌধুরী এখন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য।

একই গ্রামেই বক্স আলী চৌধুরী বাড়ি থেকে আধা কিলোমিটার উত্তরে সাঈদ আল নোমানের বাড়ি। তিনি চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাঈদ আল নোমান প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।

চট্টগ্রামের তিনটি আসনে একই গ্রাম থেকে তিনজন এমপি পেয়ে বেশ উৎফুল্ল সেই গ্রামের বাসিন্দারা। নিজের গ্রামের পাশাপাশি তারা সারাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা গ্রামবাসীর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD