বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে
সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন পেতে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী, রমজান মাসের মধ্যেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়া গেছে। জোটগত হিসাব অনুযায়ী, এর মধ্যে বিএনপির ভাগে পড়তে পারে ৩৭টি আসন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে বিজয়ী হয়। ফল ঘোষণা বাকি থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে জয়ী সাতজনই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া বিএনপি নেতা। ফলে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে বিএনপির সংখ্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মনোনয়ন পেতে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী সক্রিয় তৎপরতা চালাচ্ছেন। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করে দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরাসরি প্রার্থী হয়ে মনোনয়ন বঞ্চিত বা পরাজিত হওয়া নেত্রীরা। পাশাপাশি তরুণ প্রজন্মের কয়েকজন নেত্রীও আলোচনায় উঠে এসেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।

বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা জানিয়েছেন, রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অবদান ও অভিজ্ঞতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে এবার তরুণ নেতৃত্বকে মূল্যায়নের সম্ভাবনাও রয়েছে।

আলোচনায় যারা

সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি ২০০১ সালে সংরক্ষিত নারী আসনের এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন।

এ ছাড়া আলোচনায় রয়েছেন সাবেক এমপি হেলেন জেরিন খান, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, আফরোজ আব্বাস, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হিরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন ও নাজমুন্নাহার বেবী।

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন ও কনকচাঁপার নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন হাসনা জসিম উদ্দিন মওদুদ, সাবেক এমপি রুমানা মাহমুদ, নিপুন রায় চৌধুরী, অপর্না রায়, হালিমা আলী জেবা আমিন, সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, নিলুফা ইয়াসমিন মনি এবং অ্যাডভোকেট মিনা বেগম, নিলুফা ইয়াসমিন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। দলের নেতৃত্ব তার ত্যাগের মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন।

সাবেক এমপি হেলেন জেরিন খান বলেন, ছাত্রজীবন থেকে দলের সঙ্গে যুক্ত থেকে গত ১৭ বছরে নির্যাতনের শিকার হলেও তিনি দল ছাড়েননি। দলীয় হাইকমান্ড ত্যাগী নেত্রীদের মধ্য থেকেই নির্বাচন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপিতে অনেক ত্যাগী ও সক্রিয় নেত্রী রয়েছেন। সবার মূল্যায়ন একসঙ্গে সম্ভব না হলেও দলীয় হাইকমান্ড খোঁজখবর নিচ্ছেন এবং যোগ্যদেরই মনোনীত করবেন।

দলীয় সূত্র বলছে, এবার সংরক্ষিত নারী আসনে প্রবীণ ও ত্যাগী নেত্রীদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদেরও সুযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত কারা সংসদে যাচ্ছেন, তা নির্ধারণ করবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD