শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন কারা, জানালেন মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে । এমপি ও মন্ত্রীরা শপথ নেওয়ার পর এখন চলছে সংরক্ষিত ৫০ নারী আসনের জন্য প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া।

বিএনপির অধিকাংশ আসন হওয়ার সম্ভাবনা থাকলেও, সংরক্ষিত আসনে কারা মনোনয়ন পাবেন তা স্পষ্টভাবে জানাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে তাদের জনগণ ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের সঙ্গে যারা আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, সরকারের নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়া জায়গাগুলো একত্রে নির্বাচন করা হবে এবং সঠিক সময়ে ভোট অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে তিনি মন্তব্য করেন, আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড অনুমোদিত নয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD