রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ তারেক রহমান: তথ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও দৃঢ়তার মাধ্যমেই তিনি এ অবস্থানে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারিক চয়ন সম্পাদিত ২০১৩ সালে লেখা ১৯টি প্রবন্ধের সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, “অবিসংবাদিত শব্দটি চিরকালীন নয়; এটি কর্মের মাধ্যমে অর্জন করতে হয় এবং তা রক্ষা করতেও হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তা প্রমাণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তিনি পারিবারিক পরিমণ্ডল থেকেই মানবিক গুণাবলি ও মূল্যবোধ অর্জন করেছেন।”

জহির উদ্দিন স্বপন আরও বলেন, একজন রক্ত-মাংসের মানুষের পক্ষে এত চড়াই-উতরাই ও প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা সম্ভব হয়েছে তার ব্যক্তিগত দৃঢ়তা ও মানবিক গুণাবলির কারণেই। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান তার মানবিক মূল্যবোধের মাধ্যমে জনআস্থা অটুট রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন।

উল্লেখ্য, ‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক সংকলনটিতে দেশের ১৯ জন গুণী শিক্ষক, লেখক, চিন্তক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার লেখা স্থান পেয়েছে। বইটিতে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার দর্শন, আদর্শ, স্বপ্ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী; প্রকাশক মনিরুল হক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD