মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

ইফতারের পর যে দোয়া পড়তেন নবীজি (সা.)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ইফতার করা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। তিনি খেজুর, পানি ইত্যাদি হালাল খাবার খেয়ে ইফতার করতেন। ইফতার করা রোজাদারের জন্য আনন্দের বিষয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি বিষয় আছে। যা তাকে খুশি করে। এক. যখন সে ইফতার করে। দুই. যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৯৪)

ইফতারি সামনে নিয়ে যে দোয়া করা হয়, সে দোয়া আল্লাহর মহান দরবারে গুরুত্বের সঙ্গে কবুল হয়। তাই ইফতারের আগে দোয়া করা উচিত। নবীজি (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক. ন্যায়পরায়ণ শাসক, দুই. রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)

রাসুলুল্লাহ (সা.) ইফতার সেরে আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতেন। তাঁর কাছে একটি দোয়া করতেন। আব্দুল্লাহ ইবনে উমর (রা.) তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইফতার সেরে বলতেন—

ذَهَبَ الظَمَأُ، وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللّٰهُ
উচ্চারণ : জাহাবাজ জামায়ু, ওয়াব তালাতিল উরুকু, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ : পিপাসা দূর হয়েছে, সিক্ত হয়েছে নালিগুলো আর আল্লাহ চান তো পুরস্কারও নির্ধারিত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD