শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

তালা ভেঙে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনার বেড়ায় গণঅভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেড়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়া বাজারস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। তারা সেখানে শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে পুনরায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD