মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

চূড়ান্ত ধাপে আরব আমিরাতের ভ্যাকসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে গবেষণার একেবারে চূড়ান্ত ধাপ শুরু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এবার তারা ১৫ হাজার মানুষের ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান আল-ওয়েইস তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় ধাপে প্রবেশ করতে যাচ্ছি। এটিই একটি গবেষণার শেষ কার্যক্রম। এই ধাপে আমরা ১৫ হাজার ভলান্টিয়ার ঠিক করেছি, যাদের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে।

আমিরাতি স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত ও এর অংশীদারদের সহযোগিতায় এই পর্যায় পর্যন্ত গবেষণা পৌঁছেছে। যা বিশ্ববাসীর জন্য এই মহামারির বিরুদ্ধে লড়াই করার একটি সমাধান বের করার চেষ্টা করছে। এই প্রাপ্তি সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসা খাতে বড় একটি প্রাপ্তি হয়ে থাকবে।

তিনি বলেন, যদি আমাদের গবেষণার এই ধাপে সফলতা পাওয়া যায়, তাহলে অনুমোদনের জন্য আমিরাতের এথিক্স কমিটি ফর সাইন্টিফিক রিসার্চের কাছে হস্তানর করা হবে। তারা অনুমোদন দিলেই করোনাভাইরাসের প্রথম একটি ভ্যাকসিন পাবে বিশ্ব।

তিনি আরো বলেন, যদি এই ধাপে আমরা সফলতা পাই, তাহলে উৎপাদনের প্রক্রিয়াও শুরু করা হবে। কারণ এথিক্স কমিটি ফর সাইন্টিফিক রিসার্চের গবেষকরা বেশ কয়েকদিন লাগিয়ে এর পর্যালোচনা করবেন। সে সময়ের মধ্যেই উৎপাদন সংক্রান্ত সব কার্যক্রম সেরে ফেলা সম্ভব হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD