রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ একসঙ্গে ২৫০ গুমের বিচার পশ্চিম তীরের গ্রামের একমাত্র প্রবেশপথ বন্ধ করে দিলো ইসরাইলি বাহিনী

এবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে চট্টগ্রামের এক প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১ মার্চ) বাহরাইনের স্থানীয় সময় রাত ২টার দিকে আসরি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়েরগো বাড়ির বাসিন্দা। তিনি ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।

জানা গেছে, জাহাজটি স্টিনা বাল্কের। স্টিনা বাল্ক সুইডেনের তেলবাহী ট্যাংকার শিপিং কোম্পানি।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১ মার্চ) রাতে ইরানের পক্ষ থেকে চালানো একটি হামলা মিনা সালমান পোর্টের কাছে একটি সামুদ্রিক স্থাপনায় আঘাত হানে। আসরি শিপইয়ার্ডটি এই এলাকার ঠিক পাশেই অবস্থিত হওয়ায় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারা আরও জানিয়েছে, হামলার পরপরই ওই স্থাপনায় বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। বাহরাইনের সিভিল ডিফেন্স টিম দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে।

তারেকের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক মোশাররফ হোসেন এশিয়া পোস্টকে বলেন, ভোরে মধ্যপ্রাচ্যের বাহরাইনে শিপ ইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হয়েছে।

তারেকের একজন সহকর্মী বলেন, ওই জাহাজটিকে লক্ষ্য করে রাত দুইটার দিকে মিসাইল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তিনজনই প্রবাসী বাংলাদেশি।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আহমদ আলী ওরফে সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত সালেহ আহমেদ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার তিনি নিয়মিত কাজে বের হয়েছিলেন। সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে ছালেহ আহমেদসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD