মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

তিন মাসে খেলাপি ঋণ কমলো ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

দেশের ব্যাংক খাতে ২০২৫ সালের শেষ তিন মাসে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ।

সেপ্টেম্বর শেষে খেলাপির পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা বা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ১ লাখ ৪৬ হাজার ১০৭ কোটি টাকা। মোট ঋণের ৪৪ দশমিক ৪৪ শতাংশ। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ৩ লাখ ৮৯ হাজার ৫৭৯ কোটি টাকা, মোট ঋণের ২৮ দশমিক ২৫ শতাংশ খেলাপি।

সংশ্লিষ্টরা বলছেন, এই বিশাল অংকের খেলাপি ঋণ কমানোর পেছনে কাজ করেছে গত সেপ্টেম্বরে ঘোষিত একটি বিশেষ নীতিমালা। এই সুবিধার আওতায় মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়, যেখানে দুই বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হবে না। পরবর্তীতে এই শর্ত আরও শিথিল করে মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।

তবে খেলাপি ঋণ কমলেও ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটেনি। ৪ লাখ ৪১ হাজার ৯০ কোটি টাকার বিপরীতে ব্যাংকগুলো ২ লাখ ৪৯ হাজার ৬৪৯ কোটি টাকার প্রভিশন সংরক্ষণ করেছে। ঘাটতি ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD