শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

একসঙ্গে বদলি ৫৩ অতিরিক্ত পুলিশ সুপার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। এতে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপনে উল্লেখিত পদে দায়িত্ব পালন করতে হবে।

অন্য প্রজ্ঞাপনে আরও ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলার সার্কেলে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এ বদলির আদেশ কার্যকর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD