শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। তবে ভৌগোলিক অবস্থান ও বৈজ্ঞানিক গণনার ভিন্নতার কারণে এই দুই দেশে আলাদা আলাদা দিনে ঈদ উদযাপন হবে।

বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে শুক্রবার হবে শাওয়াল মাসের প্রথম দিন।

অন্যদিকে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। তাদের বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার ঈদ উদযাপন হবে।

তুরস্ক ও সিঙ্গাপুরে আজ রমজানের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। প্রথাগত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে দেশ দুটি চন্দ্র দৃশ্যমানতার ‘প্রি-ক্যালকুলেটেড’ বা পূর্বনির্ধারিত গাণিতিক মডেল অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। আধুনিক এই পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চাঁদের উদয় ও অস্ত যাওয়ার নিখুঁত হিসাব বিবেচনা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD