শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

রমজানের পর শাওয়াল মাসের প্রথম জুমা আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রায় শেষ হতে চলো। গত শনিবার অর্থাৎ ২১ মার্চ ছিল হিজরি সনের ১লা শাওয়াল। ক্যালেন্ডারের সেই হিসাবে আজ হতে চলেছে রমজানের পর প্রথম শুক্রবার অর্থাৎ জুমার দিন।

এবারের রমজান ছিল অন্যান্য বছরের চেয়ে বেশ আলাদা। কেননা সাধারণত এক মাসে ৪টি জুমা বা শুক্রবার থাকে। কিন্তু কখনো কখনো ৫টিও মেলে। আর রমজানের জুমা মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের। ৩ বছর পর এবারও বাংলাদেশসহ বেশ কিছু দেশের মুসলিমরা এক রমজানেই পেয়েছিল ৫টি জুমা।

সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল ৫টি জুমা। আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার।

ওই বছরের মতো এবারও মিলছে ৫টি জুমার। আগামীকাল শুক্রবার, জুমাটি এবারের রমজানের ৫ম জুমা। এর আগে ২য় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল।

রমজানের পর শাওয়াল মাসেও ছয়টি রোজা রাখার বিধান আছে। যারা এখনো রোজা শুরু করেননি। এই জুমার প্রথম প্রহরে সেহরি খেয়ে শুরু করতে পারেন শাওয়ালের ৬ রোজার সূচনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD