রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রসেসরে ১৩.৩ ইঞ্চির ম্যাকবুক প্রো আনছে অ্যাপল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

এবার ম্যাক ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটারে নিজস্ব প্রসেসর ব্যবহার করবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এ জন্য ইন্টেল প্রসেসরের পরিবর্তে অ্যাপলের এআরএম ভিত্তিক সিলিকন চিপ ব্যবহারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো বলছেন, নিজস্ব প্রসেসরের প্রথম ম্যাক কম্পিউটার হবে ১৩.৩ ইঞ্চির ম্যাকবুক প্রো।

তার দাবি, বড় পরিসরে অ্যাপল সিলিকন চিপের ম্যাকবুক প্রো’র উৎপাদন শুরু হবে চলতি বছরের শেষ দিকে। সামনের বছরের শুরুতে অ্যাপল ভক্তরা এআরএমভিত্তিক নতুন একটি ম্যাকবুক এয়ার ডিভাইস দেখতে পাবেন বলেও ধারণা করছেন কুয়ো।

গত মাসেই অ্যাপল নিশ্চিত করেছে যে, ম্যাক ডেস্কটপে অ্যাডভান্সড আরআইএসসি মেশিনস ( এআরএম) আর্কিটেকচারের জন্য ইনটেলের x৮৬ আর্কিটেকচারভিত্তিক প্রসেসর ব্যবহারের ইতি টানছে প্রতিষ্ঠানটি। নতুন প্রসেসরের মাধ্যমে ম্যাক কম্পিউটারে আরও বেশি কার্যকরিতা এবং শক্তিশালী নতুন প্রযুক্তি যোগ করার অঙ্গীকার করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।

তাদের তৈরি প্রসেসর জিপিইউয়ের সর্বোচ্চ পারফর্মেন্স, দ্রুত গতির ইউজার এক্সপেরিয়েন্স এবং ব্যাটারির শক্তিও কম খরচ হবে। এছাড়া হাই কোয়ালিটির অ্যাপ ও ভিডিও গেমস তৈরিতে খুবই স্মুথলি রান করবে ম্যাক।

মিং-চি কুয়ো জানান, মিনি-এলইডি পর্দার ছয়টি পণ্য বানাচ্ছে অ্যাপল। ২০২০ সালের শেষ দিকে এ১৪এক্স প্রসেসরের ১২.৯ ইঞ্চি একটি আইপ্যাড প্রো উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। এছাড়া, আইফোন ১২-এর পাশাপাশি নতুন আইপ্যাড প্রো ডিভাইসেও যোগ হতে পারে ৫জি সংযোগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD