রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

মক্কায় প্রবেশের ক্ষেত্রে মানতে হবে যেসব নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে বিদেশি এবং সৌদির বাসিন্দারা সরকারি অনুমতি ছাড়া আর মক্কায় ঢুকতে পারবেন না। সোমবার (১৩ এপ্রিল) থেকে এটি কার্যকর হয়েছে।
সৌদির বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, মক্কায় প্রবেশের জন্য বিদেশিদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে পারমিট নেই, তারা সেখানে যেতে পারবেন না।

যাদের কাছে হজের ভিসা এবং পবিত্র কাবায় কাজের অনুমতিপত্র নেই তাদের সবার ক্ষেত্রেই এটি কার্যকর হবে। অনুমতিবিহীন বিদেশিদের মক্কায় প্রবেশ আটকাতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। যাদের কাছে অনুমতিপত্র থাকবে না তাদের চেকপয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া আগামী ১৮ এপ্রিলের মধ্যে যাদের কাছে ওমরাহর ভিসা আছে তাদের মক্কা ছাড়তে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD