রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পুতিনের নতুন প্রস্তাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণ করতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন এই প্রস্তাব দিয়েছেন। খবর আল জাজিরার। সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল এবং সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে মস্কো প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জড়িত সব পক্ষই ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছিল। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র তার অবস্থান কঠোর করে এবং দাবি জানায় যে ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডেই পরিবহন করতে হবে। তখন ইরানও তার অবস্থান কঠোর করে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রাখবে এবং এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে।

পুতিনের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD