শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

আগামী বছর আবার ঈদ হবে যেদিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
আগামী বছর আবার ঈদ হবে যেদিন

ঈদুল ফিতরের পর ঈদুল আজহাও উদযাপন করেছেন বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশে ছিল ঈদুল আজহা।

আর এদিন ঈদ পালনের মাধ্যমে এ বছর বড় দুটি উৎসবের সমাপ্তি ঘটল। ঈদ আসার আগে যে আনন্দ ও উচ্ছ্বাস থাকে সবার মনে, ঠিক একইভাবে ঈদ বিদায় নিলে মন হয়ে উঠে বিষন্ন ও ভারাক্রান্ত।

তবে বছর ঘুরে আবারও আসবে খুশির ঈদ। এজন্য ধর্মপ্রাণ মুসলিমদের অপেক্ষা করতে হবে ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত।

সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৯ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। আর সে বছর পবিত্র রমজান মাস শুরু হবে ৮ ফেব্রুয়ারিতে।

সৌদির চেয়ে যেহেতু একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপিত হয় তাই ধারণা করা হচ্ছে আগামী বছরের ১০ মার্চ বাংলাদেশে ঈদ হবে। আর রমজান মাস শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ওই সময় বিশ্বে শীতকাল থাকবে। দীর্ঘ সময় অপেক্ষার পর আগামী বছর আবারও শীতে পড়বে মহিমান্বিত মাস রমজান।

উম্মুল কুরার তথ্য অনুযায়ী সামনের বছর সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে পারে ১৬ মে। আর বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে ১৭ মে।

সৌদি আরব ও বাংলাদেশ এখনো খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করে। ফলে আগামী বছরও চাঁদ দেখেই তারিখ চূড়ান্ত করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD