মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী ইরান থাকুক বা না থাকুক হরমুজ প্রণালি খোলা থাকবে: ট্রাম্প ফের জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে ইসরায়েলের ফাঁদে পা দিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, তিস্তাপাড়েও সতর্কতা

বাহরাইনে হামলার সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাহরাইনে সোমবার বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সকল নাগরিক ও বাসিন্দাকে শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও চারজন আহত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ইরানের খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে জানায়, ‘সোমবার সকালে মার্কিন হামলায় এক ব্যক্তি শহীদ হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD