শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কলকাতা বিমানবন্দর মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা, ১৬৩ ধারা জারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মুসলিম ধর্মালম্বীদের আজ শুক্রবার পথে নামার ডাক দিয়েছিলেন রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকাল থেকে বিমানবন্দর চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাখা হয়েছে জলকামান। পুরো পরিস্থিতি নিয়ে বিরাটি, বাঁকড়া এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে বিধাননগর কমিশনারের পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, একসঙ্গে ৪ জনের বেশি জমায়েত করা যাবে না। এর বেশি জমায়েত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে মসজিদে প্রবেশপথের সামনের আশপাশের এলাকা। পুলিশের পক্ষ থেকে অবাঞ্ছিত কাউকে জমায়েত করতে দেয়া হচ্ছে না।

১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ রয়েছে। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকি থাকে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD