বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন একটি বিভাগ চালু করছে বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘অধীর আগ্রহে’ অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ ইরানকে ঘিরে ইসরাইল-আমিরাতের গোপন বৈঠক, সহযোগীতা করবে যুক্তরাষ্ট্র হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বোয়িংয়ের ২১ নতুন উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে ইউএস-বাংলা

ফের আল-আকসা মসজিদে ২০০ ইহুদির ‘তাণ্ডব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইসরাইলি সেনাদের নিরাপত্তায় অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের ‘তাণ্ডব’ চালিয়েছে অন্তত ২০০ ইহুদি বসতি স্থাপনকারী। এ সময় তারা সেখানে প্রার্থনা এবং উসকানিমূলক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, এদিন বসতি স্থাপনকারীরা ইসরাইলি সেনাদের কঠোর নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।

১৯৬৭ সাল থেকে কার্যকর স্ট্যাটাস কো ব্যবস্থার অধীনে আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রার্থনা করার অনুমতি নেই। তবে ইহুদিদের ওই এলাকা পরিদর্শনের অনুমতি রয়েছে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণ অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি মালভূমির ওপর অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ চলাকালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এবং পরে অঞ্চলটি নিজেদের সঙ্গে একীভূত (সংযুক্ত) ঘোষণা করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংযুক্তিকে স্বীকৃতি দেয়নি।

মুসলমানদের কাছে আল-আকসা প্রাঙ্গণ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এখানে অবস্থিত কুব্বাত আস-সাখরা (ডোম অব দ্য রক) এবং আল-আকসা মসজিদ।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখান থেকেই মেরাজের রাতে আসমানে আরোহণ করেছিলেন।

অন্যদিকে, ইহুদি ধর্মাবলম্বীদের কাছে একই স্থানটি টেম্পল মাউন্ট নামে পরিচিত এবং এটি তাদের সবচেয়ে পবিত্র স্থান। তাদের বিশ্বাস, এখানেই একসময় প্রাচীন জেরুজালেমের মন্দির (টেম্পল) অবস্থিত ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD