শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

ফুটবল খেলে ফেরার পথে ট্রাকের ধাক্কায় আহত ২০ যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের শৈলকূপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকূপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কচুয়া গ্রামের বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যায়। খেলা শেষে মিনি ট্রাকে করে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৯ জনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের রেফার করা হবে কি না পর্যবেক্ষণ শেষে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনার শিকার আহতরা চিকিৎসা নিয়েছেন। আহত ১৬ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তার পাশে পড়ে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD