শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এসময় তিনি সনাতনীদের আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা ও বিশ্বাস, সেই জায়গায় আমি সংহতি প্রকাশ করি। সব ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।’

আইনমন্ত্রী বলেন, ‘পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিল। আমরা বিশ্বাস করি যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব আপনারা আমাদের পাশে থাকবেন।’

তিনি আরও বলেন, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, অকুতোভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বিপত্তি বা মাস্তানির কোনো সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।

জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। সে সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD