বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাজাপ্রাপ্ত আসামি, সাবেক প্রধানমন্ত্রীসহ সাম্প্রতিক রায়ে দণ্ডিত পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান ও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, আদালতের রায় যেহেতু গতকাল হয়েছে, তাই পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তাদের নিজস্ব আইনি প্রক্রিয়া চলমান থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শামা ওবায়েদ বলেন, আসামিদের বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা না পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অভিবাসন ব্যবস্থার প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশির অভিবাসন প্রক্রিয়া আরও সুসংহত ও সহজ করতে সরকার কাজ করছে।

তিনি জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে একটি ‘মাইগ্রেশন সেল উইং’ চালু করা হয়েছে এবং এ বিষয়ে আরও বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD