শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ

ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর রোডের বাটা শোরুমের সামনে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’-এর ব্যানারে এ মিছিল বের করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নির্দেশে নেতা-কর্মীরা সাত মসজিদ রোড এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করেন। মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল অতিক্রম করে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত ব্যানারটিও জব্দ করা হয়।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মিছিল শেষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার পথে মোহাম্মদপুর এলাকা থেকে আরও একজনকে আটক করেছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD