শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, পুতিন বলেন, এই পরিস্থিতির সমাধানে সহায়তা করতে আমাদের সাধ্যের মধ্যে যা যা করা সম্ভব, আমরা তার সবই করতে প্রস্তুত।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে তেহরান আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন পুতিন।

অন্যদিকে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে পেজেশকিয়ানের বক্তব্য তুলে ধরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পরও বারবার নতুন করে হামলা চালানো হচ্ছে। তারপরও ইরান আলোচনার টেবিল থেকে সরে যাবে না।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা সংলাপে যুক্ত আছি। কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার পর তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছেড়ে যাব না।’

স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থেকে সিআইএসের ওই সম্মেলন শুরু হওয়ার কথা।

সূত্র: আল-জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD