বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। কোনো প্রকার সুদ ও জরিমানা ছাড়াই আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

বৃহস্পতিবার (১৫ আক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূল্য সংযোজন কর মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধনপূর্বক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নতুন এ বিধান কার্যকর হওয়ায় ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজন দেখা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারার উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হলো।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৫ অক্টোবর।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD