শেখ হাসিনার শাসনামলে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়েও উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
তিনি জানান, ঘটনাটির বিস্তারিত জানতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে তথ্য চাওয়া হয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি, সংশ্লিষ্ট তথ্য এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।