বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০ সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

রংপুরে ড্রাম ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৮ জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

রংপুরের বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী যাত্রীবাহী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি বাস দ্রুতগতিতে এসে ড্রাম ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। নিহতের লাশ বড়দরগা হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, ড্রাম ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজনসহ মোট তিনজন মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD