বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি মিরপুর বিভাগে (১৫০ জন)। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন ও এসআরইউ বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে তাদের থেকে ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা, ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা ও ৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন ও ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD