শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার (২০ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতাকে প্রয়োজনে অন্যত্র নিরাপদে বসবাসের সুযোগও দেওয়া হবে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের পরমাণু কর্মসূচি-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে।

এসব তথ্যের মধ্যে রয়েছে ইরানের পরমাণু স্থাপনা, সরঞ্জাম এবং এ কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য। বিশেষ করে দেশটির পরমাণুবিজ্ঞানী ও বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চেয়েছে ওয়াশিংটন।

তথ্যসূত্র: দ্য ডন

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD