শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে বড় উদ্যোগ সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ পাকিস্তানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম: নুসরাত অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে নতুন মোড়, সৌদিতে সেনা পাঠাতে চায় তুরস্ক

সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের শারুরাহ বিমানবন্দর ও খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির রাজধানী রিয়াদে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব দাবি করেন।

তিনি জানান, প্রথম অভিযানে শারুরাহ বিমানবন্দরে অবস্থানরত একটি সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার দাবি করেন তিনি।

এ ছাড়া রিয়াদে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারি।

তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD