শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪৫ পয়েন্টে উঠেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ ১ পয়েন্ট বেড়ে ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৭টির। ১৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৭১ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬৩ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ১৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ১৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বিকন ফার্মাসিউটিক্যালস, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং নাহি অ্যালুমিনিয়াম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২২২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টির।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD