মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

কক্সবাজারে ফ্লাইট চালু হতে পারে ৩০ জুলাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর ঈদুল আজহার আগে ৩০ জুলাই থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে ফ্লাইট।

করোনার কারণে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল ১ জুন থেকে পর্যায়ক্রমে চালু হলেও একমাত্র কক্সবাজার রুটটিই বন্ধ ছিল। আগামী ৩০ জুলাই থেকে ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন শুধুমাত্র বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।

বেবিচক সূত্র জাগো নিউজকে জানায়, এতদিন কক্সবাজার বিমানবন্দরে চিকিৎসকের অভাবে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। আজ কক্সবাজারের সিভিল সার্জন জানিয়েছেন তিনি আগামী ৩০ জুলাই থেকে বিমানবন্দরে চিকিৎসক দিতে পারবেন। ফলে ফ্লাইট চালুতে আর কোনো বাধা থাকলো না। আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ফ্লাইট চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত হতে পারে।

এদিকে ইউএস-বাংলা এবং নভোএয়ার এয়ারলাইন্স উভয়ের সঙ্গেই কথা হয় জাগো নিউজের প্রতিবেদকের। তারা জানায়, কক্সবাজারে ফ্লাইট পরিচালনায় তারা শতভাগ প্রস্তুত। অনুমতি পেলেই টিকিট বিক্রি শুরু হবে।

করোনা মহামারির কারণে গত ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। পরে ১ জুন থেকে ধাপে ধাপে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট চলাচল শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD