শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্বে করোনা থেকে সুস্থ ১ কোটি ২৯ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজারের মতো। আক্রান্ত হয়েছেন ২ কোটি ছাড়িয়েছে। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১ কোটি ২৯ লাখের মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৫৯২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২ কোটি ১৬ হাজার ৩০২ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ২৫ হাজার ৬৯৯ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৯৩৭ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৭৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD