শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক আইনে জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় : ইতালির আদালত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

লাইট নিউজ ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেম নগরীকে ইসরাইল সরকার রাজধানী হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক আইনে তা স্বীকৃত নয়। ফলে জেরুজালেম ইসরাইলের রাজধানী নয় বলে মত দিয়েছেন ইতালির একটি আদালত। খবর মিডল ইস্ট মনিটরের।

খবরে বলা হয়, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত প্রতিযোগীদের মধ্যে গেম শোকে কেন্দ্র করে দুটি ফিলিস্তিনি সংগঠনের করা মামলায় এ রায় দেন রোম কোর্ট হিসেবে পরিচিত ট্রাইব্যুনাল ডি রোমা।

গত ২১ মে ফ্লাভিও ইনসিন্না নামের ইতালির একজন টেলিভিশন উপস্থাপকের অনুষ্ঠানে একজন প্রতিযোগীর কাছে ইসরাইলের রাজধানীর নাম জানতে চাওয়া হয়। উত্তরে তিনি ‘তেল আবিব’ বললে তার উত্তরকে ভুল হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, সঠিক উত্তর হবে ‘জেরুজালেম’। এরপরই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

রায়ে আদালত বলেছেন, ওই অনুষ্ঠানের পরবর্তী পর্বে এটা উল্লেখ করতে হবে যে, ‘আন্তর্জাতিক আইনে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।’

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইলি বাহিনী। এ শহরেই মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ অবস্থিত। মক্কা ও মদিনার পর এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান।

১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। শহরটিকে তারা ইহুদিবাদী রাষ্ট্রের ‘শাশ্বত এবং অবিভক্ত রাজধানী’ দাবি করতে থাকে। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

আন্তর্জাতিক আইনে ইসরাইলের দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি স্থাপনাকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD