শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

বৃহস্পতিবার তেজগাঁও ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিণ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী গ্যাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইন এর জন্য ১৩ আগস্ট, ২০২০ তারিখ, বৃহস্পতিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত মোট ১২(বারো) ঘণ্টা তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া গতকালও তেজগাঁও রেলস্টেশন, তেজকুনি পাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিলো।

দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইনের জন্য বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয় বলে জানায় তিতাস।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD