বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের ১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

করোনাভাইরাসের কারণে চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা হচ্ছে না। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেয়ার পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। বিদ্যালয় খোলার পর স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে শিক্ষার্থীদের। স্কুল কর্তৃপক্ষই পরীক্ষার মডেল ঠিক করবেন, অর্থাৎ এমসিকিউ নাকি লিখিত প্রশ্নে পরীক্ষা হবে। এছাড়া, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাও হবে না এ বছর। তবে থাকবে উপবৃত্তি।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, আমরা দুই মন্ত্রণালয় বসে স্কুল খোলার বিষয়ে বসবে। সেখানে আমরা সিদ্ধান্ত নেবো কবে স্কুল খোলা হবে।

এর আগে গত সপ্তাহে পরীক্ষা না নেয়ার বিষয়ে একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি দিয়ে সেটি আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD