বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত

বিশ্বে আরও প্রায় ৬ হাজার মৃত্যু, শনাক্ত ৩ লাখের কাছাকাছি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বে আরও ৫ হাজার ৮৮৬ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুনভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৮৬ হাজার। ফলে, মোট প্রাণহানি ৮ লাখ ৭২ হাজার ছাড়ালো। একইসাথে, মোট আক্রান্ত দুই কোটি ৬৫ লাখের মতো।

এদিকে দৈনিক মৃত্যু আর সংক্রমণে আবারও শীর্ষে ভারত। দেশটিতে বৃহস্পতিবার রেকর্ড ৮৪ হাজারের বেশি মানুষের শরীরে মিললো কোভিড নাইনটিন; মারা গেছে এক হাজার ৮৩ জন। সবমিলিয়ে ভারতবর্ষে সাড়ে ৬৮ হাজার মানুষের মৃত্যু হলো করোনায়।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে দৈনিক সংক্রমণ শনাক্ত ছিলো ৪৪ হাজারের বেশি। কিন্তু, চতুর্থ দিনের মতো হাজারের ওপর মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ব্রাজিলে ২৪ ঘণ্টার হিসাবে মৃত্যুর রেকর্ড অনেক কম, ৮৩০ জন। মেক্সিকোয় ৫৭৫ জন কোভিড নাইনটিনে প্রাণ হারিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD