বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

নোয়াখালীতে বাস-সিএনজির সংঘর্ষে প্রাণ গেলে দু’জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার মাইজদী-বেগমগঞ্জ সড়কের নোয়াখালী গেইটে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে সিএনজি চালক মহিউদ্দিন (৩১) ঘটনাস্থলেই মারা যান এবং ঘটনাস্থল থেকে সিএনজি আরোহী কামালকে (৪৮) আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সিনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসে। নিহতরা হলেন নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃত ছালাউদ্দিনের ছেলে মহিউদ্দিন এবং একই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে সিএনজি চালক কামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানাায়, সোনাপুর থেকে ফেনীগামী সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি বাস রাত ৯টার দিকে নোয়াখালী পৌরসভা গেইট এলাকায় পৌঁছলে বিপরীত দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি বাসের নিচে ঢুকে দুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মহিউদ্দিন নিহত হন এবং কামালকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD