মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সোমবার থেকে কক্সবাজার উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।

দুর্ঘটনা এড়াতে সোমবার থেকে কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস গত দুইদিন সেন্টমার্টিন রুটে চলাচল বন্ধ রয়েছে। এছাড়া টেকনাফ সেন্টমার্টিন রুটে কোন নৌযান চলাচল করেনি।

এতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক। তবে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকদের খোঁজ খবর রাখছে স্থানীয় প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সোমবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে সেন্টমার্টিনে আটকা পড়েছে শতাধিক পর্যটক। আটকা পড়া পর্যটকদের খোঁজ খবর রাখতে স্থানীয় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও ইউনিয়ন পরিষদের সদস্যদের বলা হয়েছে। সাগর শান্ত হলে জাহাজ গিয়ে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনবে।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, রোববার সকালে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস এবং টেকনাফ থেকে কয়েকটি ট্রলারে করে দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান। ওই দিন বিকেলে জাহাজ ও ট্রলারে করে শতাধিক পর্যটক টেকনাফ ও কক্সবাজার ফিরে যান। রাতযাপনের জন্য সেন্টমার্টিনে থেকে যান শতাধিক পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েন। তবে সবাই নিরাপদে আছেন।

দ্বীপে আটকাপড়া পর্যটক ঢাকা থেকে আসা মারুফ জানান, তারা ৬ জনের দল শনিবার কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেসে সেন্টমার্টিন ভ্রমণে আসেন। সোমবার তাদের ফিরে যাওয়ার কথা থাকলেও জাহাজ না আসায় ফিরতে পারেননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD