বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

চবির সাবেক উপাচার্য নূরুদ্দিন চৌধুরী আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য, ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন, মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চবি কলা অনুষদের সাবেক ডিন ও সাবেক সিন্ডিকেট সদস্য, ফিলোসোফি এলামনাই এসোসিয়েশন, চবি’র আহবায়ক প্রফেসর মনসুর উদ্দিন আহমদ তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে চবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বাদ যোহর চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জামে মসজিদে জানাজা শেষে সাবেক চবি ভিসিকে কদম মোবারক গোরস্থানে দাফন করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD