শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ওমরাহ শুরুর আগেই নতুন নিয়ম ও শর্ত!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ধর্ম ডেস্ক : প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথম ওমরাহ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ৪ ধাপে পুরোপুরি ওমরাহ কার্যক্রম বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানকারী স্থানীয় ও প্রবাসীরা ওমরাহ শুরু করতে যাচ্ছে। কিন্তু ওমরাহ শুরু না হতেই আবারও নতুন কিছু শর্ত ও নিয়ম প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ কর্তৃপক্ষ। হারামাইন ডটইনফো তথ্যগুলো তুলে ধরেছেন।

নতুন শর্ত ও নিয়মগুলো হলো-

> সব বয়সের নারী-পুরুষ ওমরাহ পালন করতে পারবে না। শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের ওমরাহ করতে দেয়া হবে।

> ওমরাহ আবেদনের পর মসজিদে হারামে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া কোনো ব্যক্তিকেই মসজিদে হারামে প্রবেশ করতে দেয়া হবে না।

> বিনামূল্যে ওমরাহ পারমিট জারি করা হবে।

> আবেদনের আলোকে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্য আবাসন ও পরিবহন ব্যবস্থা করবে।

> ওমরাহ পালনকারীদের জন্য আবাসিক হোটেলগুলোতে আইসোলেশনের ব্যবস্থা থাকবে। যাতে কোনো লক্ষণ বা সমস্যা দেখা দিলেই ওমরাহ পালনকারীরা আইসোলেশন সুবিধা পেতে পারে।

> অনুমোদিত অ্যাপ-এ রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে ওমরাহ ও মসজিদে হারামে প্রবেশের জন্য অনুমতি লাভে বিকল্প ব্যবস্থাপনাও থাকবে।

> ২৪ ঘণ্টায় ১২টি গ্রুপ ওমরাহ পালন করতে পারবে। ওমরাহ পালনের জন্য ৩ ঘণ্টা সময়ের অনুমতি দেবে। থাকবে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা।

> মসজিদে হারামে প্রবেশের ১৫ মিনিট আগে নির্ধারিত চেক পয়েন্টে যোগাযোগ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাত করতে হবে।

বহিঃবিশ্বের দেশগুলোর ক্ষেত্রে-

> বহিঃবিশ্বের জন্য ঝুঁকিমুক্ত ওমরা পালনের সুযোগ দেয়ার ক্ষেত্রে আগামী সপ্তাহে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় শর্ত আরোপ করবে মন্ত্রণালয়।

> বহিঃবিশ্বের লোকদের জন্য ওমরাহ পালনের বিশেষ ব্যবস্থপনা রাখবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আর বিশেষ ব্যবস্থাপনা ওমরাহ ও হজ কার্যক্রম সম্পন্ন করতে মন্ত্রণালয় সক্ষম।

> সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বহিঃবিশ্বের লোকদের ওমরাহ সম্পাদনে নিবন্ধন ও অ্যাপ কার্যক্রম নিয়ে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD