বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

কুমিল্লায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে গিয়ে মাইক্রোবাসের চালক ও এক নারী যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD