বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

চাঁদাবাজি মামলায় নেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

হিলি প্রতিনিধি : চাঁদাবাজির মামলায় ঘোড়াঘাটের আলোচিত ও একাধিক মামলার আসামি মঈনুল মাস্টারকে হিলি থেকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারমাথা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। আটককৃত মঈনুল মাস্টার ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে। আটকের পর ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে মাদরাসায় কাজ করার সময় মঈনুল মাস্টার ও তার লোকজন কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। মাদরাসার লোকজন গত ১ তারিখে মঈনুল মাস্টারের নামে দুই লাখ টাকা চাঁদা দাবির মামলা করে থানায়। এই মামলায় তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গেলো সেপ্টেম্বর মাসে ইউএনও ওয়াহিদা খানমের বাসায় ঢুকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD