মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

বুধবার এইচএসসি পরীক্ষার ঘোষণা আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী বুধবার (০৭ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে জুম মিটিংয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এ সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা আসতে পারে।

ওই দিন শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ ঘোষণা (এইচএসসি পরীক্ষার বিষয়ে) করতে পারব। তবে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এ বিষয়ে কোন ঘোষণা আসেনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কোন নির্দেশনা দিতে পারেন। এরপর জানা যেতে পারে।

প্রতি বছর এপ্রিল মাসের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়া হলেও এ বছর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে পরীক্ষা শুরু করা যায়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD