বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

রাজপথ অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের চৌমুহনা চত্বরে মজুরি বৃদ্ধিসহ শারদীয় দুর্গা পূজার আগে নতুন বাস্তবায়িত মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন প্রায় আধঘণ্টা আটকে থাকে।

এ সময় পথসভায় বক্তব্য দেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, খাইছড়া বাগান পঞ্চায়েত সভাপতি পুস্প পাইনকা ও ডাকছড়া চা বাগান সভাপতি বেহুলা তাঁতি।

পরে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি দেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, আমরা গেলো দুই দিন দুই ঘণ্টা করে কর্মবিরতী পালন করেছি। কিন্তু আমাদের কর্মসূচি থেকে কোনও দাবি পূরণ তো দূরের কথা আমাদের সঙ্গে কোনও আলোচনাও করেনি তারা।

এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আমরা শহরের চৌমুহনায় বিক্ষোভ মিছিল করেছি। প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি দিয়েছি। আমাদের দাবি না মানলে আমরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এদিকে উপজেলা প্রাঙ্গণে চা শ্রমিকদের উদ্দেশে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আপনারা আমার কাছে প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া স্মারকলীপি তুলে দিয়েছেন। আমি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করছি।

সরকার সবসময় চা শ্রমিকদের উন্নয়নে কাজ করছে। চা শ্রমিকদের প্রতি অনুরোধ আপনারা এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এভাবে ঝুঁকি নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই। যথাযথ কর্তৃপক্ষ আপনাদের বিষয়টি দেখবে বলে আশা করি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD